শিরোনাম
◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী ◈ ১০ বার ভূমিকম্প ১ মাসে, যে বার্তা দিচ্ছে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ০৮ জুন, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুটবল বিশ্বকাপ ও এশিয়াকাপ বাছাইয়ে প্রস্তুতির জন্য ৬ সপ্তাহ চান জেমি ডে

স্পোর্টস ডেস্ক : [২] সম্প্রতি বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের নতুন তারিখ প্রস্তাব করা হয়েছে বাংলাদেশের। এরপর থেকেই খুব তৎপর জাতীয় দলের কোচ জেমি ডে। এমনিতে নিয়মিতই ফুটবলারদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখে চলেছেন। খবর : বাংলা ট্রিবিউন।

[৩] বর্তমানে অবস্থান করছেন ইংল্যান্ডে আছেন জেমি। এই পরিস্থিতিতেও শিষ্যদের ফিটনেস ধরে রাখতে নানা ধরনের নির্দেশনাও দিয়ে যাচ্ছেন। কারণ বাছাইপর্বের চারটি ম্যাচ এখনও বাকি। সেজন্য প্রয়োজন প্রস্তুতির। তাই একটা পরিকল্পনাও করে রেখেছেন তিনি।

[৪] বাছাইপর্বে আগামী ৮ ও ১৩ অক্টোবর হবে দুটি ম্যাচ। প্রথমটি আফগানিস্তান ও পরেরটি কাতারের বিপক্ষে। এরপর ১২ ও ১৭ নভেম্বর যথাক্রমে ভারত এবং ওমানের বিপক্ষে। ডে তাই পর্যাপ্ত সময় নিয়েই মাঠে নামতে চাইছেন। এর মধ্যেই আবার বাফুফের সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কাজ চলছে।

[৫] জেমি বলেন, অনেকদিন ধরেই ফুটবলাররা খেলার মধ্যে নেই। একদিক দিয়ে তারা অনেকদিন বিশ্রামও পাচ্ছে। যেহেতু বিশ্বকাপ বাছাইয়ের তারিখ প্রাথমিকভাবে ঠিক হয়েছে। তাই আমি মনে করি এর প্রস্তুতির জন্য অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় প্রয়োজন।

[৬] প্রাথমিক দলে ৩৫ জনের বেশি খেলোয়াড়কে ডাকা হতে পারে। ডের ইচ্ছা সেরকমই, ঘরোয়া ফুটবলে যারা ভালো করেছে, তাদেরকেই ডাকা হবে। সেই সংখ্যা ৩৫ জনের বেশি হবে। নতুন মুখও দেখা যেতে পারে।

[৭] অবশ্য এই সময়ে অনুশীলন ছাড়াও বাড়তি বিষয়ের দিকে খেয়াল রাখা জরুরি বলে মনে করেন কোচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়