শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুই জন নিহত

ডেস্ক রিপোর্ট : [২] গাজীপুরে শনিবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন। এর আগে মানসিক প্রতিবন্ধী অপর এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

[৩] জিআরপি’র জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ফাঁড়ির এএসআই মহিউদ্দিনসহ স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে যাত্রী নিয়ে লালমনি এক্সপ্রেস ট্রেনটি শনিবার ঢাকা যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি গাজীপুর শহরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে রাজবাড়ি রোড রেল গেইট অতিক্রম করছিল। এসময় এক ব্যক্তি চলন্ত ট্রেনের সামনে দিয়ে দৌড়ে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত লেগে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহতের নাম মাইনুল ইসলাম (৫৩)। তিনি গাজীপুর মহানগরের বিলাশপুর এলাকার বিশ্ব প্রামাণিকের ছেলে। সে এলাকায় টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

[৪] জিআরপি’র ওই কর্মকর্তা আরো জানান, একইদিন সকালে গাজীপুর মহানগরের বিলাশপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটে অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ৩৩ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। সে মানসিক প্রতিবন্ধী বলে এলাকাবাসি জানিয়েছে। তার পরনে ছাই রংয়ের জ্যাকেট রয়েছে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি-প্রতিদিন/প্রিয়ডটকম

  • সর্বশেষ