শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ২০ শতাংশে ওঠার আশঙ্কা বেকার হতে পারে ৪৩ মিলিয়ন মানুষ

রাশিদ রিয়াজ : [২] ইউএস লেবার ডিপার্টমেন্ট সাপ্তাহিক বেকারভাতা দাবি প্রতিবেদনে বলছে আরো ১ দশমিক ৮৭৭ মিলিয়ন মার্কিন নাগরিক ৩০ মে পর্যন্ত ভাতার জন্যে আবেদন জানিয়েছে। আরটি

]৩] গত সপ্তাহে এমন আবেদন পড়েছিল ২ দশমিক ১২ মিলিয়ন। অর্থাৎ গত মার্চে কোভিড মহামারীর পর এ পর্যন্ত ৪৩ মিলিয়ন মার্কিন নাগরিক এখন কাজের বাইরে চলে যেতে পারে। যা এর আগে মহামন্দায় দেখা যায়নি।

[৪] যদিও মার্কিন অর্থনীতিবিদরা আশা করছেন লোকজন কাজে ফিরে এলেই এধরনের বেকার পরিস্থিতির উন্নতি হবে কিন্তু অর্থনীতিতে গতি সহসা ফিরে আসবে না বলেই আশঙ্কা রয়ে গেছে।

[৫] ওয়েস্ট চেস্টারের আর্থিক পরিস্থিতি বিশ্লেষক সংস্থা মুডি’র বিশ্লেষক মার্ক জান্ডি বলেন শিল্পাঞ্চল এলাকা সিয়াটলে বেকারত্বের হার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে।

[৬] কিন্তু মে মাসে বাড়তি ৮ মিলিয়ন মানুষ কাজের বাইরে চলে যাওয়ায় বেকারত্বের হার ২০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

[৭] একই সঙ্গে মার্কিন শ্রমবাজারে নিয়োগের হার বৃদ্ধি পাবে বলে আশা করছে ব্রিটেনের বার্কলে ব্যাংক।

[৮] অক্সফোর্ডের অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্রে বছর শেষে বেকারত্বের হার ডাবল ডিজিটেই স্থির থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়