শিরোনাম
◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থীতিশীল রাজধানীর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, বেড়েছে মাছের দাম

লাইজুল ইসলাম : [২] শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, পলাশী ও মগবাজার ঘুরে দেখা গেছে স্বাভাবিক দামেই বিক্রি হচ্ছে পন্য। তবে মুরগির দাম নিয়ে অশন্তোষ দেখা গেছে ক্রেতাদের মধ্যে। বিক্রেতারা বলছেন, ব্রয়লার মুরগির সংকটের কারণে এমনটি হয়েছে।

[৩] সবজির বাজার রয়েছে সবার নাগালের ভিতরে। কাকরোল প্রকার ভেদে ২০-৪০, করলা ২০-৩৫, উস্তা ১৫-৩০, ঢেরস ২০-৩০, কচুরলতি ২৫-৩৫, বেগুন ২০-৪০, শসা ২০-২৫, কিছুটা বাড়তি দামে টমেটো ৪০-৫০ ও পেঁপে ৪০-৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

[৪] আকার ভেদে প্রতিপিস লাউ ৪০-৫০, কুমড়া ৩০-৪০ টাকা, বাঁধাকপি ২০-২৫, বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিহালি কলা (আকার ভেদে) ১০-১৫, প্রতিহালি ছোট লেবু ১০-১৫, বড় সাইজের লেবু ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিআটি কচুশাক ৭-১০, লালশাক ১০, মুলাশাক ১০, পালংশাক ১৫, লাউ ও কুমড়াশাক ২০, পুঁইশাক ১০-১৫ টাকায় বিক্রি হয়েছে।

[৫] অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। প্রতিকেজি বয়লার বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিদরে। প্রতিকেজি লেয়ার বিক্রি হচ্ছে ২১০, সাদা লেয়ার ১৮০ টাকা। প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিদরে। ব্রয়লার ডিম বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা ডজন।

  • সর্বশেষ