শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণৃবাড়িয়ায় গাঁজা-ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

তৌহিদুর রহমান : [২] শুক্রবার সকালে অভিযানে মাদক পাচারের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান’টি জব্দ করা হয়।

[৩] এসময় আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন,ঝালকাঠি জেলার বাসিন্দা ফজলে আলীর ছেলে মোঃ রানা (২৪), নাটোর জেলার হাট সিংহার্দ এলাকার মো: দুলাল মিয়ার ছেলে মোঃ মান্না (১৯), হবিগঞ্জের মাধবপুর এলাকার মো: মধু মিয়ার ছেলে মোঃ সাজন মিয়া (২২) ও বেল্লাল মিয়ার ছেলে মোঃ রিপন (২৩)।

[৪] ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়ার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ড ভ্যান গাড়ি আটক করে তল্লাশী চালিয়ে গাঁজা-ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেন।

[৫] এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৪,৫০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৫১,৭০,৫০০/টাকা। আসামির বিরুদ্ধে জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়