শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

তৌহিদুর রহমান নিটল : [২] কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রামরাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন খান সদর উপজেলার সুহিলপুর ইউপি খলাপাড়া এলাকার কবির খানের ছেলে৷ এসময় বিল্লাল হোসেন নামের আরেকজন আহত হয়েছে৷

[৩] আহত বিল্লাল ও স্হানীয়রা জানান, সাইমনকে নিয়ে রামরাইল দাওয়াতে যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়লে সাইমন গুরুতর আহত হয়। স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

[৪] খাঁটিহাতা হাইওয়ে থানার (এএসআই) নিয়ামত উল্লাহ বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়