শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় হোমিওপ্যাথিতে জব্দ করোনা!

আন্তর্জাতিক ডেস্ক: [২] করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভারতের হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হচ্ছে। পাঁচটি হোমিওপ্যাথি ওষুধের ক্লিনিক্যাল পরীক্ষায় শতভাগ সাফল্য এসেছে বলে দাবি করেছে ভারতের একদল গবেষক। জি নিউজ

[৩] এই হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগে ২-৩ দিনের মধ্যে আক্রান্তদের উপসর্গ চলে গিয়েছে এবং ৫-৭ দিনের তাদের করোনা নির্মূল হয়েছে বলে ভারতীয় সম্প্রচার মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

[৪] প্রতিবেদনে বলা হয়, কোভিড আক্রান্ত রোগীদের ব্রায়োনিয়া অ্যালবা, আর্সেনিক অ্যালবাম, জেলসেমিয়াম, অ্যান্টিম টার্ট ও ক্রোটালুস এইচ নামের এই পাঁচটি ওষুধ দেওয়া হয়। আগ্রার এফএইচ মেডিকেল কলেজের ৪৪ জন রোগীকে দুটি গ্রুপে ভাগ করে এই ক্লিনিক্যাল পরীক্ষা চালানো হয়েছে।

[৫] ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, সারাবিশ্বে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬৫ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন লাখ ৮৮ হাজার ৪১ জনের।

[৬] করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় সপ্তম অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৬ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ছয় হাজার ৮৮ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়