শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্ল্যাক লাইভ ম্যাটার্স: লন্ডনে বিশাল বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : [২] মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাতে নিহত জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বুধবার বিকালে বিশাল বিক্ষোভ হয়েছে লন্ডনে। সেন্ট্রাল লন্ডনের হাইড পার্কের এই সমাবেশে অন্তত ১৫ হাজার মানুষ অংশ নেয়।

[৩] এতে অংশ নেন সঙ্গীত শিল্পী লিয়াম পাইন। স্টার ওয়ার্সখ্যাত অভিনেতা জর্জ বয়েগা এতে ভাষণ দেন।

[৪] এদিকে হাইডপার্কে বিক্ষোভ সমাবেশ কাভার করতে এসে এক উগ্রপন্থীর হাত থেকে রক্ষা পান অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল নাইন নিউজের ইউরোপ করসপেন্ডেন্ট সোফি ওয়েলস।

[৫] তিনি এক টুইট বার্তায় জানান, বুধবার সকাল ৯টার দিকে বিক্ষোভের লাইভ কাভারেজের সময় স্ক্রু ড্রাইভার হাতে নিয়ে এক লোক আল্লাহু আকবর বলে তার উপর আক্রমণের চেষ্টা করে। তবে এই ঘটনার ফুটেজ কেউ প্রকাশ করেনি।

[৬] এদিকে, এই ঘটনার পরপরই পুলিশ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই ব্যক্তি বিক্ষোভ চলাকালে একজনকে হুমকি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

[৭] উল্লেখ্য, ৪৬ বছর বয়সী তৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড গত ২৫ মে পুলিশের নির্যাতনে শ্বাসরোধ মারা যায়। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নিউইয়র্কসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। এই বিক্ষোভের ঢেউ এসে লেগেছে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে।

বিডি প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ