শিরোনাম
◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র ◈ সাধারণ লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব: গবেষণা ◈ হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি উৎস হিসেবে বিশ্ববাজারে গুরুত্ব বাড়ছে আফ্রিকার, বাড়ছে বিনিয়োগ! ◈ গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাইয়ের ঘরে একসঙ্গে ৪ শাবকের জন্ম, বেড়ে সংখ্যা ১৩ ◈ প্রবাসীর টাকায় পড়াশোনা করে সরকারি চাকরি, সহকর্মীকে বিয়ের পর কারাগারে শিক্ষিকা-প্রেমিক ◈ দেশে আমদানি নির্ভরতা কমাতে ভোলা-চট্টগ্রাম-নরসিংদীতে ৩ নতুন সার কারখানা স্থাপনের উদ্যোগ সরকারের ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কি সত্যিই সম্ভব, প্রত্যর্পণ ও ট্রাভেল পাস নিয়ে যত জটিলতা ◈ সিঙ্গাপুর হংকং লন্ডন নিউইয়র্কের বাজারে ১ বিলিয়ন ডলারের সার্বভৌম বন্ড ছাড়ছে বাংলাদেশ, দায়িত্বে জেপি মরগান চেজ ◈ নোংরা মোজায় লুকিয়ে জার্মানিতে পাচার হচ্ছিল ৩০০০ মাকড়সা, মূল্য ১৫ লাখ ইউরো ◈ মেসির রাজকীয় বিদায়, রোনালদোর প্রস্থান বিতর্কে— দুই কিংবদন্তির প্রাপ‌্য সম্মান নি‌য়ে প্রশ্ন

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ : আহত ২

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: [২] জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক দম্পতি আক্কাস আলী (৪৮) ও কুলেছা বেগম (৪২) এবং কামরুল ইসলাম (৩২) নামে এক ঔধধ কোম্পানীর কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

[৩] এ সময় অপর এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ৩ জুন বুধবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার ও সকালে সিডষ্টোর বাজার এলাকায়।

[৪] হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় অপর একটি গাড়িকে পিছনের দিকে ধাক্কা দিলে পিকআপে থাকা পোষাক শ্রমিক দুই দম্পতি মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় অপর একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই কুলেছা বেগম (৪২) নামে এক মহিলা নিহত হন।

[৫] ঘটনার খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নিহত কুলেছা বেগমের স্বামী আক্কাস আলীকেও মৃত ঘোষণা করেন। অপর দম্পতি জসিম উদ্দিন (২৫ )ও বৃষ্টিকে (১৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হতাহতরা শেরপুরের নালিতাবাড়ি উপজেলার তেলেঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা এবং তারা গাজীপুরের একটি পোষাক কারখানায় চাকরী করতেন বলে জানা গেছে।

[৬] এদিকে একইদিন সকালে মহসড়কে উপজেলার সিডষ্টোর বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন থেকে লোভেটগাড়ি (ভ্যাকো বহনকারী) ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্থানীয় সালমান বার্ডেন ফার্মার অফিসার ইঞ্জিনিয়ার পূর্ব ভালুকা কোনাপাড়া এলাকার উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদির সরকারের ছেলে কামরুল ইসলাম (৩২) ঘটনাস্থইে মারা যান।

[৭] ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই হাদিউল ইসলাম জানান, ঘটনাস্থল ও হাসপাতাল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ