শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় পেরুতে ২০ সাংবাদিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস আক্রান্ত হয়ে পেরুতে এ পর্যন্ত অন্তত ২০ সাংবাদিকের মৃত্যু হয়েছে। লাতিন আমেরিকা মহাদেশের দেশটির সাংবাদিকদের ইউনিয়নের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশ রূপান্তর

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের পরই পেরুর অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার ৬০০। এতে অনেক সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট।

সাংবাদিকদের এই সংগঠনের মুখপাত্র জুলিয়ানা লাইনেস বলেন, “দেশ জুড়ে ১ জুন পর্যন্ত আমাদের সহকর্মীদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন।”

লাইনেস জানান, মৃত্যুবরণ করা সাংবাদিকদের অনেকেই যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়া রাস্তা-ঘাট, বাজার ও হাসাপাতালগুলো থেকে রিপোর্ট করার সময় করোনাভাইরাসে সংক্রমিত হন।

“তারা কেবল ঘরে বানানো মাস্ক পরেই এই ভাইরাসের আধার হাসপাতালগুলোকে গিয়েছেন।”

পেরুতে করোনার সবচেয়ে বেশি প্রকোপ আমাজন অববাহিকা অঞ্চল লরেতোতে। আর নিহত সাংবাদিকদের সাতজনই এই অঞ্চলের।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সাংবাদিকদের বেশির ভাগই ফ্রিল্যান্সার। তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি বলে অভিযোগ সাংবাদিকদের ইউনিয়নের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়