শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের সিনেমা নিয়ে চিন্তা করতে মানা করলেন দীপিকা

ডেস্ক রিপোর্ট : রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত কপিল দেবের বায়োপিক '83 নিয়ে দারুণ আগ্রহী ফ্যানেরা। মনে করা হচ্ছে, লকডাউন পরবর্তী সময় কোনো সিনেমা যদি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তবে তাতে প্রথমেই থাকতে পারে এই ছবি। কারণ ছবির নির্মাতারা জানিয়ে দিয়েছেন, কোনো ভাবেই এই ছবি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দিতে চান না তাঁরা। এই ছবি বড় পর্দার জন্যই তৈরি করা হয়েছে।

১৯৮৩ সালে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাহিনি রয়েছে এই ছবিতে। স্বাভাবিক ভাবেই এই স্পোর্টস ড্রামা নিয়ে উত্তেজনা তুঙ্গে দর্শকের। ছবিটি ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের জেরে লকডাউনের ফলে ছবি মুক্তি পিছিয়ে গিয়েছে। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নাকি দেখছেন দীপিকা পাড়ুকোন নিজে? কারণ অনেকেই বলছেন, রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সিইও শিবাশিস সরকার করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁকেই দেওয়া হয়েছে দায়িত্ব।

যদিও ছবির নির্মাতাদের ঘনিষ্ঠমহলের দাবি এমন কোনো ঘটনাই ঘটেনি। শিবাশিস সরকার '83-র পোস্ট প্রোডাকশনের কাজ দেখতে না পারলে ছবির পরিচালক কবীর খান রয়েছেন। তিনিই যথেষ্ট দক্ষ। তিনিই এই দায়িত্ব পালন করবেন। কোনো মতেই এই কাজ দীপিকা করছেন না।

ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং। কপিলের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। ৮৩ সালে ইংল্যান্ডে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাহিনি দেখানো হবে ছবিতে। এতে দেখা যাবে তাহির রাজ ভাসিন, পঙ্কজ ত্রিপাঠী, বোমান ইরানি, সাহিল খট্টর, সাকিব সালিম ও হার্ডি সান্ধুকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়