শিরোনাম
◈ বিরোধীদের চাপে নতি স্বীকার, ছাত্র আন্দোলন নিয়ে সংসদে আলোচনায় রাজি মোদি সরকার ◈ কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে, সতর্ক করছে মার্কিন গোয়েন্দারা ◈ বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করল পোলিশ ব্র্যান্ড এলপিপি ◈ সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার: বাড়ছে চুরি-ছিনতাই ও আইনশৃঙ্খলা ঝুঁকি ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই নতুন সিন্ডিকেটের তৎপরতা, জনপ্রতি চাঁদা ১৭ কোটি টাকা ◈ মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেন ধরবে এআই, নজরে থাকবে অবস্থানও ◈ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান ◈ বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা: মন্ত্রিসভায় অনুমোদন ◈ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১১ , ব্যাপক প্রাণহানির আশঙ্কা

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলে ফের একদিনে রেকর্ড মৃত্যু

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের হটস্পটে পরিণত হওয়া ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে তো বাড়ছেই। চব্বিশ ঘণ্টায় রেকর্ড বারোশো ছাড়ানো নতুন মৃত্যু নিয়ে দেশটি মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩১ হাজার। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। দেশ রূপান্তর

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সবশেষ চব্বিশ ঘণ্টায় কভিড-১৯ এ দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটিতে রেকর্ড ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩১ হাজার ১৯৯ জনে। দেশ হিসেবে মৃত্যুর তালিকায় চতুর্থস্থানে আছে দেশটি।

চব্বিশ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৮ হাজার ৯৩৬ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার। এই তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।

মঙ্গলবার ব্রাজিলে আক্রান্ত-মৃত্যুর অধিকাংশই সাও পাওলোর। রাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার। মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার জনের।

বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলে করোনাভাইরাসের প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ। আক্রান্তের প্রকৃত সংখ্যাটা ১৫ বা এর বেশি গুণ হতে পারে বলে অনেকের ধারণা।

এদিকে, বিশ্বজুড়ে আক্রান্ত দাঁড়িয়েছে ৬৩ লাখ ন৭৬ হাজার। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার। আক্রান্ত-মৃত্যুর তালিকায় আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ১৮ লাখ ৩১ হাজার; মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৬ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়