শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রেসলেট বিক্রির টাকার একটি অংশ বিসিবি কোচদের উপহার দিলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই দুস্থ-অসহায় মানুষের পাশে আছেন মাশরাফি বিন মুর্তজা। তাদের সহায়তায় সম্প্রতি ১৮ বছরের প্রিয় ব্রেসলেট নিলামে তোলেন তিনি। সেটি আকাশচুম্বী ৪০ লাখ টাকায় বিক্রি হয়।

[৩] প্রাপ্ত সেই অর্থের একাংশ দেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) তালিকাভুক্ত ঢাকা মেট্রো একাডেমি কোচদের দিয়েছেন ম্যাশ। অবশ্য সেটি সাহায্য নয়, উপহার হিসেবে। মঙ্গলবার রাজধানীর ধানমÐিতে আবাহনী লিমিটেডের মাঠে ক্রিকেটার তৈরির কারিগরদের হাতে এ টাকা তুলে দেয়া হয়।

[৪] মাশরাফি আগেই জানান, মোট অর্থের ২৫ লাখ টাকা ব্যয় হবে নড়াইলবাসীর জন্য। বাকি ১৫ লাখ টাকা খরচ হবে মুক্তিযোদ্ধাদের কল্যাণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্যে, রাজধানীর ক্রিকেট কোচের আর্থিক সহায়তায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিনামূল্যে রক্তদাতাদের সংগঠনের উন্নয়নে। সব টাকাই দেয়া হবে তার ফাউন্ডেশনের মাধ্যমে।

[৫] এদিন মোট ৮২ কোচকে নগদ অর্থ দেয় মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। প্রত্যেককে তিন হাজার করে টাকা উপহার দেয়া হয়।

[৬] এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কেএম সালাউদ্দিন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সদস্য আমিরুল ইসলাম ইকবাল, সৈয়দ সুলতান আবেদিন ও আব্দুল্লাহ আল জাবের।

[৭] অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট একাডেমি কোচে’স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজ। এমন দুর্দিনে কোচদের পাশে দাঁড়ানোয় টাইগার সাবেক অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

[৮] এর আগে ঢাবির অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ১ লাখ টাকা পৌঁছে দেয়া হয়েছে ডাকসুর কাছে। তারা এ অর্থ বণ্টন করবেন। আর মুক্তিযোদ্ধাদের কল্যাণে টাকা পাবে মুক্তিযোদ্ধা সংসদ। পরে তারা তা বিতরণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়