শিরোনাম
◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজাতে দিল্লিকে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ! ◈ সেপ্টেম্বরে ফের চালু হতে পারে ঢাকা-কলকাতা ‘মৈত্রী এক্সপ্রেস’ ◈ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহাম্মদ নাসিমকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে

সিরাজুল ইসলাম, লাইজুল ইসলাম : [২] আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্যকে রাজধানীর শ্যামলী এলাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-ইমরান চৌধুরী মঙ্গলবার এ তথ্য জানান। তাকে হাই ফ্লো অক্সিজেন দেওয়া হচ্ছে।

[৩] তিনি জানান, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল। সোমবার দুপুর ১২টায় তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। মেডিসিন স্পেশালিষ্ট ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোহাম্মদ নাসিম। তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

[৪] সোমবার বিকেল নমুনা পরীক্ষায় মোহাম্মদ নাসিমের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, চার দিন আগে আব্বার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছিলো। তবে শারীরিক দুর্বলতা থাকায় তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। [৫] এর আগে মোহাম্মদ নাসিমের স্ত্রীর শরীরে কোভিড শনাক্ত হয়।

[৬] সিইও আল-ইমরান জানান, সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিতে চাওয়া হয়েছিলো; কিন্তু তিনি এ হাসপাতালেই থাকতে চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়