শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পুলিশের ওপর আদালতের সুরক্ষা বন্ধের আইন পাশ করার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা

লিহান লিমা: [২] মার্কিন আইনপ্রণেতারা আশা প্রকাশ করছেন এই আইনের ফলে পুলিশের সহিংসতা বন্ধ হবে এবং ভুক্তভোগী ব্যক্তি পুলিশ সদস্যের বিরুদ্ধে অবৈধ ও অসাংবিধানিক কাজ করার দায়ে মামলা করতে পারবেন। রয়টার্স

[৩] মিশিগানের রক্ষণশীল স্বাধীন আইনপ্রণেতা জাস্টিন আমাস সোমবার মিনেপোলিসের ডেমোক্রেটদের কাছ থেকে পুলিশের বিরুদ্ধে বেসামরিক জনগণের মামলার করার অধিকারের সুরক্ষার আইন ‘ইন্ডিং কোয়ালিফাইড ইমিউনিটি অ্যাক্ট’ পাশের বিষয়ে সমর্থন পেয়েছেন।

[৪] আমাশ তার সহকর্মীদের বলেন, জর্জ ফ্লয়েড হত্যা আমেরিকায় চলে আসা দীর্ঘ দিনের পুলিশি সহিংসতারই একটি অংশ।

[৫] মিনেপোলিসের ডেমোক্রেট সদস্য ইলহান ওমর এই আইনকে সমর্থন করবেন বলে জানিয়েছেন তার সহযোগী। আমাশ বৃহস্পতিবার এটি উত্থাপন করবেন। বিলটি হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেট দুই জায়গায়ই সাড়া যুগিয়েছে। ডেমোক্রেট সিনেটররা বলছেন এই আইন পাশ নিশ্চিত করে আমরা যুগান্তকারী পদক্ষেপ নেবো।

[৬] এদিকে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে রিপাবলিকান সদস্যরাও নিন্দা জানিয়েছেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করেছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারা বলেছেন যে কোনো মূল্যে সহিংস বিক্ষোভ দমন করা হবে। রিপাবলিকান সিনেটর টম কটন বলেছেন, সহিংসতা বন্ধ করতে ট্রাম্পের নির্বাহী ক্ষমতা বলে সেনাবাহিনী মোতায়েন করা উচিত।

  • সর্বশেষ