শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজকে আটক করেছে র‌্যাব

গাজীপুর প্রতিনিধি : [২] গাজীপুর মহানগরীর গজারিয়াপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই জনকে আটক করেছে র‌্যাব-১এর সদস্যরা। মঙ্গলার ভোরে তাদের ওই এলাকা থেকে আটক করা হয়।

[৩] আটকরা হলো- ময়মনসিংহের নান্দাইল থানার আতকাপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মোঃ সহিদ (৩৫) এবং নেত্রকোনার কলমাকান্দা থানার গ্রামপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মতিউর রহমান (২৫)। তারা গজারিয়াপাড়া এলাকার কবির মার্কেটের মহরম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

[৪] র‌্যাব-১এর গাজীপুরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গজারিয়াপাড়া এলাকায় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে ওই এলাকার হামিদিয়া দাখিল মাদ্রাসার অফিস কক্ষের সামনে থেকে ওই দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ছুরি, দুইটি হাসুয়া, একটি রড কাটার মেশিন, দুইটি রড ব্রেকার, দশটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

[৫] র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাতি দলের সক্রিয় সদস্য। গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি লুট করে থাকে। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়