শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ফলদা ইউনিয়ণের মাইজবাড়ী গ্রামে জুব্বার আলীর গাছে গাছে ঔষধ ছিটানো হচ্ছে জানালেন কৃষি কর্মকর্তা

শাহীন খন্দকার :[২] টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার মাইজবাড়ি গ্রামে গাছে হানা দেয়া সেই পোকা দমনে তৎপর হয়েছেন ভূঞাপুর উপজেলা কৃষি অফিস। আজ মঙ্গলবার (২ জুন ) উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদুল হকের উপস্থিতিতে কীটনাশক প্রয়োগ করে কৃষি অফিস বলে জানালেন গ্রামবাসি। ভূঞাপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের সুপারি ও নারকেল গাছের পাতায় পঙ্গপালের মতো দেখতে একধরণের পোকার আক্রমণের ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

[৩] এদিকে স্থানীয় কৃষি অফিসের দাবি পোকাটি পঙ্গপাল নয় , তবে দেখতে অনেকটাই সাদৃশ্য। তাই জনস্বার্থে আগাম শর্তকতামুলক ব্যাবস্থা নেওয়া স্বরুপ ঔষধ ছিটানো হচ্ছে মাইজবাড়ী গ্রামে। তিনি বলেন, গত কয়েকদিন ধরে ভূঞাপুর উপজেলার মাইজবাড়ি এলাকার জুব্বার আলীর বেশকিছু সুপারি ও নারিকেল গাছের কচি পাতায় পুঙ্গপালের ন্যায় দেখতে এক জাতীয় পোকায় আক্রমণ করেছে। ধীরে ধীরে পোকাগুলো সমস্ত গাছের পাতা খেয়ে ফেললে বাড়ীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ।

[৪] অন্য গাছে যাতে নতুন করে আক্রমণ করতে না পারে, তার জন্য গাছের ডাল কেটে ফেলা হয়। তারপরেও বেশকিছু পোকা অন্যান্যে গাছে ছড়িয়ে পড়লে পঙ্গপালের আক্রমণ হয়েছে বলে এলাকায় আতঙ্ক ছাড়য়ে পড়েছে।স্থানীয়রা বলছেন, এই ধরণের পোকা আগে কখনো তারা দেখেনি ।

[৫] পোকাগুলো দ্রুত গাছের পাতা খেয়ে ফেলায় এলাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ পোকাগুলো দেখিতে ভারতের বিভিন্ন রাজ্যে আক্রান্ত পোকার ন্যায় স্বাদৃশ্য বলেই । এদিকে পোকাটি পঙ্গপাল নয় বলে দাবি করে কৃষি বিভাগ বলেছে, ক্যাটার ফিলার বা খোলস জাতীয় ক্ষতিকর পোকা হওয়ায় দ্রুত নিধনের পরামর্শ দিয়েছেন তারা। তথ্য ফেইজবুক পেইজ থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়