শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসভাড়া বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত মানা যায় না : বামজোট

রায়হান রাজীব: [২] বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, সরকারের গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়টি মোটেও যুক্তিযুক্ত নয়। করোনা সংকটে জনগণ এমনিতেই বিপর্যস্ত। এ সময়ে ভাড়া বাড়ানো সম্পূর্ণ অন্যায় ও জনগণের সাথে এক নির্মম তামাশা। এটা সরকারকে প্রত্যাহার করতে হবে। জাগোবাংলা।

[৩] বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণপরিবহনের ভাড়া বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। জ্বালানির মূল্য তুলনামূলক এখন অনেক কম। তারপরও যদি কোনো কারণে পরিবহনের শ্রমিক কিংবা মালিকদের চাপে সেটা করতে হয় সেক্ষেত্রে সরকার এখানে ভর্তুকি দেবে। কোনো অবস্থাতেই সাধারণ জনগণের পকেট কেটে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। কোনো দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক সরকার এটা করতে পারে না।

[৪] এছাড়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে কমে যাবার ফলে বাস চালানোর খরচ অনেক কমিয়ে আনা সম্ভব। তাই বাসের ভাড়া যুক্তিসংগত করার জন্য সরকারের কাছে দাবি জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়