শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বেশিরভাগ গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলছে, বর্ধিত ভাড়ার চেয়ে বেশি নেয়া হচ্ছে

সুজিৎ নন্দী  : [২] সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিবহন চললেও সরকারি গণপরিবহনে নিয়ম মানছে না। বিশেষ করে সচিবালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন মতিঝিলে বিভিন্ন সরকারি সংস্থার গাড়ি স্বাস্থ্যবিধি মানছে না। অন্যদিকে মোট গণপরিবহনের ৩০ ভাগ গাড়ি চলছে। এক্ষেত্রে বাসের আসন ফাঁকা রাখার যে নির্দেশনা ছিল সেটি পালন করতে দেখা গেছে।

[৩] এছাড়া স্বাস্থ্যবিধি পালন হচ্ছে কিনা সেটি দেখার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনও মনিটরিং চোখে পড়েনি। নগরীর মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে এরকম চিত্র দেখা গেছে।

[৪] তবে কোনও পরিবহনে জীবাণুনাশক ছিটাতে দেখা যায়নি। তবে পরিবহনগুলো বের হওয়ার আগেই জীবাণুমুক্ত করে রাখা হয়েছে বলে জানান পরিবহন শ্রমিকরা। তবে কিছু কিছু স্থানে হেলপাররা আগের মতো জোর করে টেনে টেনে যাত্রী তুলছেন।

[৫] ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, আজকের সার্বিক পরিস্থিতি অনেক ভালো। গতকাল থেকে আমরা গণপরিবহনে জীবাণুমুক্ত করার কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো পুরোপুরি পালনের চেষ্টা চলছে। দূরপাল্লার গাড়িগুলোও স্বাস্থ্যবিধি মেনে চালানো হচ্ছে। আমি এবং আমাদের মালিকরা সবস্থানেই তদারকি করছেন।

[৬] গ্রামীন, ট্রান্সসিলভা ও দিশারী পরিবহনের একাধিক চালক জানান, গতকালই আমাদের সব বাস জীবাণুমুক্ত করেছি। এখনও হ্যান্ড স্যানিটাইজার পাইনি। তাই সেটা নিয়ে বের হতে পারিনি। তবে যাত্রীদের আমরা ধীরে বাসে উঠাচ্ছি এবং নামাচ্ছি। তারা জানান, নিশ্চিত করেন পাশাপাশি দুটি সিটে কাউকে বসতে দেওয়া হচ্ছে না।

[৭] বাস মালিক সামদানী ঘন্দকার বলেন, মহাখালীসহ বিভিন্ন টার্মিনালে জীবাণুমুক্ত টানেল স্থাপন করা হয়েছে। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আর যারা স্বাস্থ্যবিধি অমান্য করবে তাদের গাড়ি রাস্তায় নামতে দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়