শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইএসপিএনের বিচারে বর্তমান বিশ্বসেরা ওয়ানডে একাদশে সাকিব

আক্তারুজ্জামান : [২] আজ সোমবার (১ জুন) ড্রিম টিম প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। সেখানেই একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।

[৩] সেরা এগারো জনের মধ্যে ভারত ও ইংল্যান্ড জাতীয় দল থেকে চারজন করে মোট আটজন সুযোগ পেয়েছেন। আর সাকিব ছাড়া নিউজিল্যান্ডের একজন কেইন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এই তালিকায় আছেন।

[৪] ভারত থেকে সুযোগ পাওয়া চারজন হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরাহ।
[৫] ইংল্যান্ড থেকে জস বাটলার, জেসন রয়, বেন স্টোকস ও ক্রিস ওকস আছেন এই একাদশে।

[৬] দ্বাদশ খেলোয়াড় হিসেবে ক্যারিবীয় বংশোদ্ভূত ইংল্যান্ডের জোফরা আরচারকে রেখেছেন বিচারকরা।

[৭] ড্রিম টিমের ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে আছেন জেসন রয়। তিনে কোহলি, চারে উইলিয়ামসন এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।

[৮] অলরাউন্ডার ক্যাটাগরিতে তিনজন- স্টোকস, সাকিব ও ক্রিস ওকস।

[৯] দুই পেসার স্টার্ক ও বুমরাহর সঙ্গে লেগস্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব।

[১০] যদিও জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসির দেয়া নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব। গত বছরের অক্টোবর থেকে নিষেধাজ্ঞায় থাকা সাকিবের শাস্তি শেষ হবে এ বছরের ৩০ অক্টোবর।

  • সর্বশেষ