শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরস্ত্র ও প্রতিবন্ধী ফিলিস্তিনিকে হত্যায় ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইসমাঈল আযহার: [২] ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার ঘটনায় গতকাল রবিবার ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট। ইসরায়েল পুলিশ নির্মমভাবে যাকে গুলি করে হত্যা করেছে, ওই যুবক ছিলেন নিরস্ত্র ও প্রতিবন্ধী। ভয়েস অফ আমেরিকা

[৩] জেরুসালেমে ৩২ বছর বয়সী আইয়াদ হালেককে শনিবার ইসরায়েল পুলিশ গুলি চালিয়ে হত্যা করে। তবে এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোনও মন্তব্য করেননি। অবশ্য ইসরায়েলের বিকল্প প্রধানমন্ত্রী বেনি গেনজ বলেন, আইয়াদ হালেককে গুলি করে হত্যা ঘটনায় আমরা খুবই দুঃখিত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। কুদস নিউজ

[৪] তিনি আরও বলেন, আমি নিশ্চয়তা দিচ্ছি যে- বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং সে অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে। হালেকের স্বজনরা বলছেন, তিনি ছিলেন প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের স্কুলে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল পুলিশ।

[৫] এদিকে ইসরায়েল পুলিশেল দাবি, হালেকের কাছে পিস্তলের মতো দেখতে কিছু ছিল বলে সন্দেহ হয়েছিল। তাকে থামার নির্দেশ দেওয়া হলেও তা মানতে ব্যর্থ হন হালেক। তখন পুলিশ কর্মকর্তারা গুলি চালিয়ে দেয়। যদিও পরে পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেছেন, হালেকের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়