শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াই মাস পর শুরু হলো বিমান চলাচল

লাইজুল ইসলাম : [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রæপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে উড়োজাহাজ সংস্থাগুলো তাদের ফ্লাইট পরিচালনা করছেন। আমাদের কর্মীরা সব কিছু নিশ্চিত করতে কাজ করছেন। স্বাস্থ্যবিধি মোতাবেক যাত্রীদের শরিরের ট্যাম্পারেচার মাপা হচ্ছে। নির্দেশনার কোনো ধরনের ব্যক্তয় হওয়ার সুযোগ নেই।

[৩] এএইচএম তৌহিদ উল আহসান বলেন, ফ্লাইট ছাড়ার আগে ও যাত্রীদের তোলার আগে নিয়ম অনুযায়ী বিমানগুলো ইন্সপেকশন করা হয়। জীবানুমুক্তকরণ পদ্ধতি তদারকি করা হয়। বিমানবন্দরের কর্মীদের নিরাপত্তায় পিপিইসহ সব কিছুই দেয়া হয়েছে।

[৪] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, আমাদের ফ্লাইট যথারিতি চালু হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সব কিছুই করা হচ্ছে। তবে চট্টগ্রামের দুটি ফ্লাইট ও সিলেটের দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রী না থাকায় বাতিল করা হয়েছে। কর্মীদের সব ধরনের সেফটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[৫] ইউএসবাংলা এয়ালইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সকালে আমাদের দিয়েই উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম ফ্লাইট চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম। ঢাকা থেকে গেছেন ২৮ জন যাত্রী, সেখান থেকে এসেছেন ৩৭ জন। সৈয়দপুর গেছে ৫১, এসেছেন ৫৪। যাত্রীদের হ্যান্ড গøাভস ও মাস্ক ইউএসবাংলা দিচ্ছে।

[৬] কামরুল ইসলাম বলেন, দুই তিন মাস ধরে আমরা ফ্লাইট বিশে^র বিভিন্ন দেশে চাটার্ড ফ্লাইট পরিচালনা করছি। এই বিষয়টি আমাদের কাছে নতুন না। তাই যথা নিয়মে ক্রু ও কর্মীদের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়