শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সিগঞ্জে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কোভিড- ১৯ শনাক্ত

মুন্সিগঞ্জ প্রতিনিধি : [২] মুন্সিগঞ্জে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খানের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সোমবার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তার কোভিড-১৯ শনাক্তের পজিটিভ রিপোর্ট সোমবার আমাদের হাতে এসেছে।

[৩] ইউএনও মো. কাবিরুল ইসলাম জানান, ঈদে শিমুলিয়া ঘাটে ডিউটিতে গিয়েছিলাম। এরপর থেকে কাশি হচ্ছিল। তাই সন্দেহ দূর করতে ২৯ মে সোয়াব দিয়েছিলাম। পরে রিপোর্টে পজিটিভ এসেছে। এখন বাংলোতেই হোম কোয়ারেন্টাইনে আছি। আরও ১০ দিন পর দ্বিতীয় টেস্ট করালে বুঝতে পারব করোনা জয় করতে পারলাম কি না।

[৪] স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম একজন সম্মুখযোদ্ধা হিসেবে কোভিড-১৯ প্রতিরোধে রাতদিন কাজ করে যাচ্ছিলেন। যখনই কোনো করোনা রোগীর খবর পেয়েছেন সাথে সাথে সেখানে ছুটে গিয়েছেন। লকডাউন করেছেন করোনা শনাক্তের বাড়ি। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছেন। হাট-বাজার বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

[৫] স্থানীয়রা আরও জানান, তার বিভিন্ন পদক্ষেপের জন্য লৌহজংয়ে করোনা ততটা ছড়াতে পারেনি। তিনি ভয়ভীতি দূরে রেখে করোনা শনাক্ত রোগীদের পাশে ছিলেন।

[৬] ইউএনও মো. কাবিরুল ইসলাম সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, নিজ বাসায় আইসোলেশনে থাকলেও উপজেলাবাসীর কল্যাণে এবং করোনা মোকাবিলায় সরকারের সব নিদের্শনা বাস্তবায়নের ফোনে ও অনলাইনে কাজ করবেন তিনি। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ