শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ থেকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে করোনা চিকিৎসা শুরু

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] চট্টগ্রাম সিআরবি রেলওয়ে হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসার সেবা প্রদানের জন্য প্রস্তুত করা হয়েছে। সোমবার (১ জুন) থেকে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হবে এই হাসপাতালে।

[৩] পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. সামশুল আলম মো. ইমতিয়াজ জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। হাসপাতালটিতে ১০০ শয্যায় করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

[৪] চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আশা প্রকাশ করে বলেন, সোমবার থেকে করোনা রোগী রেলের ওই হাসপাতালে স্থানান্তর করা হবে। এজন্য চিকিৎসক, নার্স প্রস্তুত রাখা হয়েছে। ওই হাসপাতালে করোনা রোগী ভর্তি হলে অন্যান্য হাসপাতালে চাপ কিছুটা হলেও কমবে। তাই দ্রুতই কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিভিল সার্জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়