শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিকিরের সময় মারা গেলেন করোনাক্রান্তের লাশ দাফনকারী!

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দাফন করে জিকিরের সময় মারা গেলেন রফিকুল ইসলাম নামে একজন। রোববার চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা-বিলওয়াই গ্রামে নিজ বাড়িতে জিকির করতে করতে মারা যান তিনি। তবে তার কোনো করোনা উপসর্গ ছিল না বলে জানা গেছে।

[৩]জানা গেছে, হাজীগঞ্জ উপজেলায় ১১ জন মিলে করোনাকালে লাশ দাফন ও নামাজের জানাজা পড়ানোর ঘোষণা দেন। ওই ১১ জনের মধ্যে রফিকুল ইসলাম একজন ছিলেন। তিনি হাজীগঞ্জ বাজারের আল আকসা টেইলার্সের ‘রফিক ভাই’ বলে পরিচিত।

[৪]লাশ দাফনকারী ১১ জনের ১ জন শরীফুল হাছান বলেন, রোববার সকালে রফিক ভাইয়ের শরীরে অসুস্থতা বোধ করেন। নিজেই ছেলেকে নিয়ে বাজারে এসে কয়েকজনের ঋণের টাকা পরিশোধ করেন। পরে বাসায় গিয়ে জিকির করতে করতে দুপুর ১টায় রফিক ভাই মারা যান। এভাবে মৃত্যুর বিষয়টি তিনি নাকি স্বপ্নে দেখেছিলেন।
বাংলাদেশ টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়