শিরোনাম
◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ◈ আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা জরিমানা, যা বলছে আইন ◈ এনসিপির নারী শক্তির নতুন আহ্বায়ক কমিটি, দায়িত্বে মিতু-নুসরাত-ঝুমা

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে করোনায় সেনা সদস্যসহ দুইজন আক্রান্ত, গ্রামীন ব্যাংকসহ পুরো বাড়ী লকডাউন”

আসাদুজ্জামান বাবুল : [২] গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী ও তার বাবা সেনা সদস্য রোববার করোনায় আক্রান্ত হয়েছে। প্রায় ১৫ দিন আগে ছুটিতে আসা বাবার সংস্পর্শে কন্যা করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

[৩]  শহরের সড়ক ও জনপথ বিভাগের সামনে ৩ তলা ভবনের নিচতলায় ভাড়াটিয়া বাড়ী বসবাস করেন তারা।

[৪] আজ রোববার বিকেল ৫ টার সময় এ তথ্য নিশ্চিত করে গ্রামীন ব্যাংক কতৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার পর প্রশাসন আমাদের গ্রামীন ব্যাংক অফিসসহ পুরো বাড়ীটি লকডাউন করেছেন। বাড়ীর মালিক সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো, লিয়াকত ভুইয়া সাংবাদিকদের বলেছেন, আমার বাড়ীর ভাড়াটিয়া সেনাবাহিনীর সার্জেন্ট প্রায় ১৫ দিন আগে জ্বর নিয়ে ছুটিতে বাড়ী আসেন।

[৫] এরপর তার নমুনা পরিক্ষা করা হলে তার শরীরে করোনা ধরা পড়ে। তার মেয়ে অনার্স পড়ুয়া ছাত্রীও বাবার সংস্পর্শে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন এটা সঠিক কিনা এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি ঠিক না। মেয়েটি রীতিমত কাজ কাম করে বেড়াচ্ছে। সে সম্পুর্ন্ন সুস্থ বলেও দাবি করেন তিনি।

[৬] এদিকে, ডা, শাকিব হোসেন বলেছেন, সরকার থেকে বিধি নিষেধ থাকায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের নাম ঠিকানা সুনিদৃষ্ট করে বলা যাচ্ছেনা। তবে, অনেকেই আছেন যরা নিজ বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ