শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিটাল পদ্ধতিতে এ বছর ৬ দফা দাবি দিবস উদযাপন করা হবে ৭ জুন।

কূটনৈতিক প্রতিবেদক : [২] বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে জনসমাগম পরিহারের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৩] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এ তথ্য জানিয়ে বলেছে, ঐতিহাসিক ৬ দফা দিবস উদ্যাপন উপলক্ষে টেলিভিশন, বেতার, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারের জন্য একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

[৪] প্রধানমন্ত্রী আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

[৫] ধারণকৃত আলোচনা অনুষ্ঠানটি সকল সম্প্রচার মাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ৭ই জুন ২০২০ তারিখ সন্ধ্যা ৭টা হতে রাত ১০টার মধ্যে সুবিধাজনক সময়ে সম্প্রচার করা হবে।

[৬] বিশেষ করে তরুণ প্রজন্মকে নিবিঢ়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী ৭ই জুন রাত ৯টা হতে রাত ১০টা এই এক ঘন্টাব্যাপী অনলাইনে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

[৭] অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীগণকে আগে থেকেই quiz.mujib100.gov.bd ওয়েব লিংকের মাধ্যমে অনলাইন নিবন্ধন করতে হবে।

[৮] কুইজ প্রতিযোগিতায় ১০০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। ১ম পুরস্কার ৩ লাখ টাকা, ২য় পুরস্কার ২ লাখ টাকা, ৩য় পুরস্কার ১ লাখ টাকা, ৪র্থ পুরস্কার ৫০ হাজার টাকা, ৫ম পুরস্কার ২৫ হাজার টাকা এবং বিশেষ পুরস্কার ৯৫টি প্রতিটি ৫ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়