শিরোনাম
◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনন্দবাজার পত্রিকার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায়ের পদত্যাগ

আবুল বাশার নূরু: [২] ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন। রোববার বিকেলে এমন তথ্য পাওয়া গেছে।

[৩]এর আগে তাকে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ডেকে নিয়ে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। খবর কলকাতা টাইমস টোয়েন্টিফোরের

[৪] কী কারণে অণির্বান চট্টোপাধ্যায়কে থানায় তলব করা হয় সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের চাপে তাকে পদত্যাগ করতে হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এর আগে শনিবার রাত থেকে জল্পনা চলছিল অনির্বাণকে গ্রেফতার করা হতে পারে।

[৫] বর্তমানে বার্তা সম্পাদকের দায়িত্বে থাকা ঈশানী দত্ত রায় পত্রিকাটির নতুন সম্পাদক হতে পারেন বলে মনে করা হচ্ছে। এ ছাড়া এবিপি আনন্দের সুমন দে ও সেমন্তী দে’র নামও শোনা যাচ্ছে।

[৬]এর আগে শুক্রবার রাজ্যের বামনেতা সূর্যকান্ত মিশ্রের এক টুইটে গুজব ছড়ায় যে অনির্বাণ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। ওই টুইটে তিনি লিখেন, 'যদি বিজেপি-কে খুশী করার জন্য আনন্দ বাজারপত্রিকা সম্পাদককে গ্রেপ্তার করা হয় তাহলে বুঝতে হবে আমাদের রাজ্য ও দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ আরও তীব্রতর হবে। মুখ্যমন্ত্রীও তার অংশীদার হলে বুঝতে হবে তিনি পুরোপুরি বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন। এটা কি ঠিক? সূত্র: সমকাল

  • সর্বশেষ