শিরোনাম
◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড্ডা থানায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুদকের মামলা

মাসুদ আলম : [২] রাজধানী বাড্ডা থানার বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের সহাকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

[৩] মামলায় তার বিরুদ্ধে চার কোটি ২৮ লাখ ৬১ হাজার ৪২৯ টাকার সম্পদের তথ্য গোপন ও ১১ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৪৪৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। অবৈধ সম্পদের মধ্যে রয়েছে- বেরাইদে তিনটি বহুতল বাড়ি ও বাড্ডায় একটি ফ্ল্যাটসহ বেশ কিছু জমির প্লট।

[৪] ২০১৮ সাল থেকে তৎকালীন বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের এক পর্যায়ে ওই বছরের অক্টোবরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য-প্রমাণ পাওয়ায় সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায় সংস্থার অনুসন্ধান কর্মকর্তা মো. সাইদুজ্জামান। জাহাঙ্গীর আলম চেয়ারম্যান থাকাকালীন সময়ে সীমাহীন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

[৫] জাহাঙ্গীর আলম জানান, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সত্য নয়। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ ভিত্তিহীন এসব অভিযোগ করেছে। তিনি ষড়যন্ত্রের শিকার।

  • সর্বশেষ