শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তিন মাস জার্মানিতে আটকে থাকার পর দেশে ফিরলেন ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ

স্পোর্টস ডেস্ক : [২] অবশেষে নিজের দেশে ফিরলেন চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। করোনার জেরে চলতে থাকা লকডাউনের জন্য প্রায় তিন মাস জার্মানিতে আটকে ছিলেন তিনি। শনিবার দুপুরে ভারতে ফেরেন তিনি। ফ্রাঙ্কফুর্ট থেকে প্রথমে নামেন নয়াদিল্লিতে। পরে ব্যাঙ্গালুরু যান।

[৩] ফেব্রুয়ারিতে বুন্দেসলিগা চেস লিগে অংশ নিতে জার্মানি গিয়েছিলেন আনন্দ। মার্চে ফেরার কথা ছিল তার। কিন্তু জার্মানিতে কোভিড-১৯ এমনভাবে ছড়িয়ে পড়ে যে সীমান্ত বন্ধ করে দেয়া হয়। যাতায়াতে জারি হয় নিষেধাজ্ঞা। বাধ্য হয়েই জার্মানিতে থাকতে হয় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে।

[৪] ভারতীয় সংবাদ সংস্থাকে আনন্দের স্ত্রী অরুণা বলেছেন, আনন্দ দেশে ফিরেছে। ও পুরোপুরি সুস্থ আছে। দেশে ফিরে ও খুশি। আমরাও খুশি যে দীর্ঘ দিন পর ও দেশে ফিরল। এখন কোয়রান্টিনের নিয়মকানুন মেনে চলবে। তার পর চেন্নাইয়ে ফিরবে।

[৫] জানা গিয়েছে, সাত দিন কোয়রান্টিনে থাকবেন তিনি। পরীক্ষায় নেগেটিভ এলে তিনি ঘরে ফিরবেন। তবে ঘরেও তাকে দুই সপ্তাহ কোয়রান্টিনে থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়