শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেইসবুক আইডি হ্যাক করে চাঁদা আদায়, পুলিশের জালে হ্যাকার

সাইফুল আরিফ, মোহনগঞ্জ (নেত্রকোনা): [২] ফেইসবুক আইডি হ্যাক করে চাঁদা আদায়ের অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জে লুৎফর রহমান (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

[৩] মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । লুৎফর উপজেলার বিরামপুর বরকাশিয়া ইউনিয়নের পানুর গ্রামের হাদিছ মিয়ার ছেলে।

[৪] মোহনগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন জনের ফেইসবুক আইডি হ্যাক করে চাঁদা আদায় করছে। তারা বিকাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদা আদায় করে। সর্বশেষ শনিবার সকালে এক ব্যক্তির আইডি হ্যাক করে তারা। ওই ব্যক্তি থানায় অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তির সহায়তায় লুৎফরকে চিহ্নিত করা হয়।

[৫] এ সময় তার কাছ থেকে বিভিন্ন অপারেটরের কয়েকটি সিম জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়