শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাউন্সিলর খোরশেদের স্ত্রীকে স্কয়ারে ভর্তি, পাশে দাঁড়ালেন শামীম ওসমান

আবুল বাশার নূরু:[২] নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনার অবস্থা বেশি খারাপ হলে সংসদ সদস্য শামীম ওসমানের পরামর্শ ও সহযোগিতায় তাকে রোববার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

[৩] এর আগে সকাল থেকে নারায়ণগঞ্জের সাজেদা ফাউন্ডেশনে চিকিৎসাধীন লুনার অবস্থা অবনতি হতে থাকে। তিনি অক্সিজেন সাপোর্টে চলে যান।

[৪] সাজেদা ফাউন্ডেশনের ম্যানেজার (পিআরও) ওবায়দুল্লাহ জানান, এমপি শামীম ওসমান সকাল থেকেই কয়েকবার ফোন দিয়ে খোঁজ-খবর নিয়েছেন। এছাড়া সকাল থেকেই বিভিন্ন দূতাবাস ও সরকারি-বেসরকারি দপ্তর থেকে শুভাকাঙ্ক্ষীরা কাউন্সিলর খোরশেদ ও তার স্ত্রীর খোঁজ-খবর রাখছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাও তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন।

[৫]গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন লুনা। ৩০ মে করোনায় আক্রান্ত হন খোরশেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়