শিরোনাম
◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান 

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে বজ্রপাতে আলিম পরীক্ষার্থী নিহত

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: [২] বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে বজ্রপাতে বাইজিদ আহম্মেদ সোহাগ (২২) নামে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছে। বজ্রবৃষ্টির মধ্যে সে বিলে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন।

[৩] রোববার দুপুর ১টার দিকে ওই এলাকায় প্রচন্ড বজ্রবৃষ্টি হচ্ছিল। বজ্রবৃষ্টির মধ্যে ঘাস খেতে থাকা তাদের পালিত গরু আনতে বিলে যায়। পথিমধ্যে সে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। নিহত সোহাগ উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের নিসু হাওলাদারের পুত্র। তার এ বছর আমতলী বন্দর হোসাইনিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে আমিল পরীক্ষা দেওয়ার কথা ছিল।

[৪] স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু জাফর মিয়া জানান, ঘটনার সময় সোহাগ বিলে বাঁধা তাদের পালিত গরু আনতে যায়। তাদের গরুর কাছাকাছি যাওয়ার পূর্বেই বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার কাছাকাছি থাকা আব্দুল মন্নানের পালিত একটি গাভিন গরুও বজ্রপাতে মারা যায়।

[৫] আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

[৬] উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বজ্রপাতে নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়