শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মানুষের কল্যাণে নিবেদিত হওয়ার শিক্ষা দিন: শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী

আবুল বাশার নূরু:[২] শেখ হাসিনা বলেছেন, শুধু নিজে ভালো থাকা নয়, দেশের ও দেশের মানুষের জন্য কাজ করে সবাইকে নিয়ে যেন ভালো থাকা যায়, শিক্ষার্থীদের সে শিক্ষা দিন।

[৩] তিনি বলেন, এখন সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আমি আশা করি, এই ভাইরাসের আঘাত থেকে সারাবিশ্ব ও আমাদের দেশ অচিরেই মুক্তি পাবে। যেকোনো সংকটে আমি বলি, আত্মবিশ্বাস রাখতে হবে। যেকোনো পরিস্থিতি আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করতে হবে। আমি সবসময়ের জন্য বলব, এটা মনে রাখতে হবে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম। আমরা বিজয়ী জাতি।

[৪] শেখ হাসিনা বলেন, এই করোনাভাইরাসের মধ্যেও আমরা দুর্যোগ মোকাবিলা করলাম। ঘূর্ণিঝড় এসেছে, আমরা মোকাবিলা করেছি। কাজেই যেকোনো ঝড়-ঝাপটা বা যেকোনো তুফান আসুক, যেকোনো পরিস্থিতি আসুক, আত্মবিশ্বাসের সঙ্গে আমরা তা মোকাবিলা করব এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। ঠিক এখন যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে, সেভাবে সবাই কাজ করে আমরা জাতির উত্তরণ ঘটাব এটাই আমাদের লক্ষ্য থাকবে, এটাই আমাদের সিদ্ধান্ত।

[৫] তিনি বলেন, দেশকে ও দেশের মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি কর্তব্যপরায়ণতা এই শিক্ষাগুলো আমাদের শিক্ষার্থীদের দিতে হবে। আমার প্রতি অন্যের কর্তব্য যেমন অধিকার, আমার যেটা কর্তব্য সেটাও অন্যের অধিকার এভাবে যেন সবাই চিন্তা করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ আমাদের ছাত্রছাত্রীরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, এটাই আমি চাই।

[৬] রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণার সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ