শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের বিভিন্ন দেশে করোনায় ৮৩৩ বাংলাদেশিদের মৃত্যু, সংক্রমণের শিকার ৩৪ হাজারেরও বেশি

কূটনৈতিক প্রতিবেদক : [২] বাংলাদেশের থেকেও বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা বেশি সংক্রমিত ও মৃত্যুর শিকার হয়েছেন।

[৩] বাংলাদেশ মিশন, বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য মতে এখন পর্যন্ত বিশ্বের ১৭টি দেশে ৮৩৩ বাংলাদেশি মারা গেছেন।

[৪] বিভিন্ন দেশে করোনাভাইরাসে সংক্রমিত বাংলাদেশির সংখ্যা ৩৪ হাজারেরও বেশি ছাড়িয়ে গেছে।

[৫] যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পাশ্চাত্যের দেশগুলোতে মারা যাওয়া বাংলাদেশিদের উল্লেখযোগ্য অংশ ওই সব দেশে নাগরিকত্ব পেয়েছিলেন ও প্রক্রিয়াধীন ছিলেন।

[৬] শুধু যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত ২৬৫ ও যুক্তরাজ্যে ২২০০ জন বাংলাদেশি মারা গেছেন।

[৭] সৌদি আরবে ১২১ জন, ইতালিতে ১০ জন, কানাডায় ৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪৭ জন, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৬ জন, কুয়েতে ২৮ জন, সুইডেনে ৮ জন মারা গেছেন।

[৮] এছাড়া পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

[৯] সিঙ্গাপুরে ১৭ হাজার, সৌদি আরবে নয় হাজার এবং কাতারে তিন হাজারের বেশি বাংলাদেশি সংক্রমনের শিকার হয়েছেন।

[১০] এ ছাড়া কুয়েতে ১ প্রায় হাজার, ইতালিতে ২০০, স্পেনে ১৫০, বাহরাইনে ৪০০ এবং সংযুক্ত আরব আমিরাতে ৩ হাজার সংক্রমনের শিকার হয়েছেন।

[১১] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমাদের প্রতিবেদককে বলেন, আমরা আমাদের দূতাবাস ও মিশনগুলোকে বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে থাকার নির্দেশ দিয়েছি।

[১২] তারা খাদ্য ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

[১৩] এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের মাধ্যমে বিশেষ হটলাইনে স্বাস্থ্য সুরক্ষা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ