শিরোনাম
◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ?

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুম্বই পুলিশকে ১ লাখ হ্যান্ড স্যানিটাইজার দান করলেন সালমান খান

ইয়াসিন আরাফাত : [২] নিজের অভিনয়ের ক্যারিয়ারে একাধিকবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সালমান। তাই পুলিশের প্রতি বরাবরই শ্রদ্ধা রয়েছে তার। করোনাভাইরাসের বিপর্যয় রোধে এবার মুম্বই পুলিশের পাশে দাঁড়ালেন বলিউডের ভাইজান সালমান খান।কোভি-১৯ থেকে সুরক্ষায় মুম্বই পুলিশকে ১ লাখ হ্যান্ড স্যানিটাইজার দান করেছেন তিনি।

[৩] রাহুল কনল নামে মুম্বাই পুলিশের এর সদস্য ট্যুইট করে জানিয়েছেন, মুম্বই পুলিশের জন্য হ্যান্ড স্যানিটাইজার দান করেছেন সালমান। পুলিশ দফতরের সবাইকে স্যানিটাইজার দেয়া হয়েছে।টুইট বার্তায় তিনি লিখেছেন, 'ধন্যবাদ সালমান খান প্রথম সারির করোনা-যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য।'

[৪] লকডাউনের শুরু থেকেই পানভেল ফার্মহাউসে দিন কাটাচ্ছেন বলিউডের মেগাস্টার সলমান খান। সেখানে বন্দি থাকলেও মানুষের পাশে দাঁড়ানো থেকে পিছপা হননি বলিউডের সুলতান। করোনা সংকটের সময় ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫,০০০ কর্মীর যাবতীয় খরচের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।

[৫] কিছুদিন আগে মুম্বইয়ের দিনমজুরদের হাতে নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছেন সালমান।এছাড়া মালেগাঁও থেকে জরুরি ফোন পাওয়ার পর সেখানকার ৫০ জন মহিলা শ্রমিকের খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও ব্যবস্থা করেছেন সলমান।

[৬] জানা গিয়েছেন, তার টিম গ্রাউন্ড রিসার্চ করে গরিবদের হাতে সাহায্য তুলে দিয়েছে। সালমানের ম্যানেজার এই তথ্য নিশ্চিত করেছেন। যখনই প্রকৃত কেউ সমস্যায় পড়েছেন, সলমান তখনই তার সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান তিনি।

[৭] সালমানের এমন কাজে মুগ্ধ তার ফ্যানেরাও। ট্যুইটারে সালমান ও তার সংস্থা 'বিইং হিউম্যান'-এর উদ্দেশে অসংখ্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তারা।

তথ্য সুত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে, জি নিউজ

  • সর্বশেষ