শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুর-ঢাকা লঞ্চ চলাচল শুরু, মানছে না স্বাস্থ্যবিধি

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ দুই মাস বন্ধের পর আজ থেকে চাঁদপুর থেকে সারা দেশে লঞ্চ চলাচল শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টায় এমভি সোনার তরী নামে যাত্রীবাহী লঞ্চ চাঁদপুর নৌটার্মিনাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দেশ রূপান্তর

এর আগে গত ২৫ মার্চ থেকে লকডাউনের ফলে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সাথে চাঁদপুরের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।

সামাজিক দূরত্ব বজায় রাখার কথা থাকলেও মানা হয়নি তা। অনেক যাত্রীর মুখে মাস্ক ছিল না। তাছাড়া লঞ্চকর্তৃপক্ষের নিকট থেকেও দেখা যায়নি বিশেষ কোনো ব্যবস্থা। লঞ্চগুলোতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা বা জীবাণুনাশক দ্রব্য স্প্রে করতে দেখা যায়নি। আগের মতো তারা স্বাভাবিকভাবেই যাত্রী পরিবহন করছে।

রবিবার সকালে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, কোনো ধরনের নিয়মনীতি না মেনেই যাত্রীরা লঞ্চে যাত্রা করছেন। বিশেষ করে আশপাশের চরাঞ্চল থেকে নৌকায় করেও যাত্রীদের লঞ্চঘাটে আসতে দেখা যায়।

লঞ্চযাত্রী মুক্তার হোসেন ও তারেক হোসেন বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে চঞ্চ চলাচল শুরু হয়েছে। আমাদের অফিসের কাজে যোগ দেওয়ার জন্য আমরা ঢাকা যাচ্ছি। কিন্তু করোনা সংক্রমণ রোধে লঞ্চ কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কোনো ব্যবস্থা চোখে পড়েনি।

অনেক যাত্রীর মুখে মাস্কও পরা নেই। এভাবে ঢালাওভাবে লঞ্চ চলাচল করলে সংক্রমণ আরো বাড়তে পারে।

চাঁদপুর জেলা বন্দর কর্মকর্তা আ. রাজ্জাক বলেন, ঘাটে চঞ্চের সংখ্যা কিছুটা কম থাকায় লঞ্চ ছাড়ার সময়সূচি সঠিকভাবে মানা যায়নি। তবে আগামীকাল থেকে লঞ্চের সূচি মেনে চলাচল করবে।

যাত্রীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাতায়াত করার অনুরোধ জানাই। পাশাপাশি লঞ্চগুলো যেন অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি। কোন লঞ্চ কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত যাত্রী নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুর থেকে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন নৌরুটে প্রায় অর্ধশত লঞ্চ চলাচল করে থাকে। নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী হওয়ায় চাঁদপুর হয়ে আশপাশের অনেক মানুষ লঞ্চে করে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন।

  • সর্বশেষ