শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোরে মামাতো ভাইয়ের পা কেটে নিয়ে গেল ফুফাতো ভাই

ডেস্ক রিপোর্ট : [২] গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জের ধরে মামাত ভাই মিঠু মন্ডলের বাম পা কেটে নিল ফুপাত ভাই বাবু মন্ডল ও তার সহযোগীরা। শনিবার রাত ৯টার দিকে উপজেলার খুবজীপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মিঠুকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ফুফাত ভাই ও তার সহেযাগীরা পলাতক রয়েছে।

[৩] পুলিশ ও গ্রামবাসী জানান, খুবজীপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মিঠু মন্ডলের সাথে যোগেন্দ্রনগর গ্রামের ফুফাত ভাই জালাল মন্ডলের ছেলে বাবু মন্ডলের পারিবারিক বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার রাতে খুবজীপুর বাজারে যাওয়ার পথে বাবু মন্ডল ও তার সহযোগীরা মিঠু মন্ডলের ওপর হামলা চালায়। একপর্যায়ে মিঠু মন্ডলের বামপা ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করে দেয়। এসময় মিঠু মন্ডলের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে বাবু মন্ডল ও তার সহযোগীরা পা নিয়ে পালিয়ে যান।

[৪] গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বাবু মন্ডল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। কালেরকণ্ঠ, জাগোনিউজ

  • সর্বশেষ