শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ছেলের মৃত্যু, উপসর্গ নিয়ে মারা গেলেন বাবা-মা

সিরাজুল ইসলাম: [২] চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরী গ্রামে নিজ বাড়িতে ঢাকা ফেরত মানিক সরকার মারা গেছে ১৯ মে। ২৮ মে মৃত্যু হয় তার বাবা মজিবুর রহমান বাচ্চু সরকারের (৮০) এবং শনিবার মারা গেছেন মা ফজিলুতুন্নেছা (৬৫)।

[৩] বাচ্চু সরকার কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক কবির হোসেন জানান, মানিক স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামে এসে দুই মাস বাড়িতে থাকেন। অফিস থেকে ফোন দেওয়ার পর তিনি ঢাকা যান। পরিবারের অন্যরা বাড়িতেই ছিলেন। ঢাকায় অসুস্থ হয়ে পড়লে বাড়িতে নিয়ে আসা হয়। দুইদিন পর তার মৃত্যু হয়।

[৪] কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ বলেন, মৃত মানিক সরকার ঢাকার একটি গার্মেন্ট কারখানায় চাকরি করতেন। প্রথমে আমাদের কিছুই জানানো হয়নি। মৃত্যুর পর আমরা খবর পেয়ে নমুনা সংগ্রহ করি। তাদের বাড়ি লকডাউন করি। পরিবারের সদস্যদের বলা হয়েছিল, যদি তাদের কোনও উপসর্গ দেখা দেয় তারা যেন বিষয়টি জানান।

[৫] ডা. সালাহ উদ্দিন মাহমুদ বলেন, শনিবার সকালে আবার খবর পেলাম ফজিলাতুন্নেছার শ্বাসকষ্ট হচ্ছে। এরপর আমরা তাকে চাঁদপুর নিয়ে যাওয়ার পরামর্শ দেই। কিন্তু তারা ঢাকা নিয়ে যাওয়ার কথা বললে উপজেলা থেকে অ্যাম্বুলেন্সে ঢাকা পাঠানো হয়। পথে তিনি মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়