শিরোনাম
◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত যেন নির্বুদ্ধিতার পরিচয় না দেয়, আমরা জবাব দিতে প্রস্তুত: মেহমুদ কোরেশি

ইসমাঈল আযহার: [২] পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি প্রতিবেশী রাষ্ট্র ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যেন নির্বুদ্ধিতার পরিচয় না দেয়। আমরা দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। ডেইলি পাকিস্তান, আজকাল .কম উর্দু

[৩] পাকিস্তানের বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহ মেহমুদ কোরেশি বলেন, পাকিস্তান ভারতের গুপ্তচরবৃত্তির আরেকটা প্রচেষ্টা বানচাল করেছে। ভারতীয় একটি ড্রোন সীমান্ত অতিক্রম করার সময় পাকিস্তান সেনারা সেটিকে ভূপাতিত করে।

[৪] তিনি বলেন, ভারত ক্রমাগত পরাজিত হচ্ছে। লাদাখে ভারত মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। কাশ্মীরে ভারতের নীতি ব্যর্থ হয়েছে। তিনি (মোদী) মিথ্যা পতাকা অপারেশনের অজুহাত খুঁজেছিলেন। ভারতকে সম্বোধন করে তিনি বলেন, আমাদের বোকা বানিও না, আমরা দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত।

[৫] শাহ মেহমুদ বলেন, ভারত অভ্যন্তরীণ ইস্যু থেকে মনোযোগ সরানোর জন্য এসব করছে। ভারতীয় মিডিয়াও তার দেশের সরকারের নীতিমালার সমালোচনা করছে। ভারতীয় মিডিয়া বলছে, ভারতীয় সেনাবাহিনী অজিত কুমার দোভালকে নিয়ে মোটেও নিয়ে সন্তুষ্ট নয়। এদিকে দিল্লি সরকারের অবলম্বন করা পন্থাকে ভুল বলে মন্তব্য করেন কোরেশি।

[৬] প্রসঙ্গত, গতকাল শুক্রবার পাকিস্তানের আইএসপিআরের পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার জানান,পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের আরেকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ওই ড্রোনটি পাকিস্তান সীমান্তের ৭০০ মিটার ভেতরে ঢুকে পড়লে পাকিস্তানি সেনারা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে। এক সপ্তাহের মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের দুটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল। দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন, টুইটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়