শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নদীতে গোসল করতে গিয়ে ঠাকুরগাঁও জেলা স্কুলের শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] নদীতে গোসল করতে গিয়ে ঠাকুরগাঁওয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী জয়গঞ্জ আত্রাই নদীর খেয়াঘাটে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।

[৩] নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দিনাজপুরের বীরগঞ্জে ৮ বন্ধু মিলে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ঠাকুরগাঁওয়ে দুই শিক্ষার্থী রায়িম ইসলাম ও সৌরভ ইসলাম। পরে ফায়ার সার্ভিসকর্মীরা তাদের একে একে মরদেহ উদ্ধার করে।

[৪] মৃত শিক্ষার্থী হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর সরকারপাড়া এলাকার বাবুল ইসলামের ছেলে রায়িম ইসলাম সে ঠাকুরগাঁও জেলা স্কুলের ১০ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী ছিল। অন্যজন একই লাকার নাজমুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম গড়েয়া ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে ।

[৫] এ ঘটনার পর শিক্ষার্থীর দুজনের মরদেহ বাসায় নিয়ে আসা হলে তাদের এক নজর দেখতে হাজারো জনতার ভীর করে। সৃস্টি হয় শোকাবহ পরিবেশ। এমন ঘটনা যেন কোনভাবেই মানতে পারেননি স্বজনরা।

[৬] এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন। সেই সাথে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়