শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অর্ধেক আসন ফাঁকা রেখে চালাতে হবে গণপরিবহন : চেয়ারম্যান বিআরটিএ

সুজিৎ নন্দী : [২] ড্রাইভার, হেলপার আর যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, খন্দকার এনায়েত উল্লাহ।

[৩] বাস ভাড়া বাড়বে ৮০ শতাংশ, মনিটরিং এর ব্যবস্থা থাকবে।

[৪] করোনাভাইরাস সংকটের সময়ে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ চেয়ারম্যান ইউসুব আলী মোল্লা বলেন, ৮০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বর্তমান যে ভাড়া তার সঙ্গে এ বাড়তি ভাড়া রি-শিডিউল করা হবে।

[৫] যেহেতু দুই জনের জায়গায় আপনি একজন যাচ্ছেন, ৫০ জনের জায়গায় ২৫ জন যাচ্ছেন তাহলে এই ভাড়াটা তো তাকে দিতেই হবে। তিনি আরো বলেন, এটা সকল যাত্রী ও মালিকদের মেনে নিতে হবে। আমরা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি। শিগগিরই সিদ্ধান্ত আকারে আপনারা পাবেন। তবে মনিটরিং এর ব্যবস্থা থাকবে।

[৬] বাস-মিনিবাস ও আন্ত:জেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিআরটিএ। শনিবার বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

[৭] শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এমপি বলেন, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে গেলে অবশ্যই ভাড়া বাড়াতে হবে। বাস্তবিক অবস্থায় ৮০ ভাগ ভাড়া বাড়ানো এটা বেশি করা হয়নি। গাড়ির সালিক দুইজন যাত্রীর ক্ষেত্রে একজন নিয়ে চালাবে তাকে ভাড়া দ্বিগুণ দিতেই হবে।

[৮] পরিস্থিতি স্বাভাবিক হলে এই ভাড়াই থাকবে কি না এ প্রশ্নের জবাবে শাহজাহান খান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হোক তারপরে সব দেখা যাবে। তবে অবশ্যই ভাড়া কমে যাবে।

[৯] সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সরকারের সকল সিদ্ধান্ত আমরা মেনে চলছি। স্বাস্থ্যবিধি মেনে চললে ভাড়া বাড়ানোর বিকল্প নেই। গণপরিবহনের যে গাড়িগুলো প্রায় ৭০দিন বসে আছে, এর ৩০ ভাগ গাড়ি সচল নেই। বিভিন্ন সমস্যায় আছে। এখানে মালিক ও শ্রমিকের সব বিষয়গুলো ভাবতে হবে।

[১০] তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলার ক্ষেত্রে চালক, হেলপারের পাশাপাশি যাত্রীদেরও নিয়ম মানতে হবে। ড্রাইভার, হেলপার, লাইনম্যান, কলারবয়সহ পরিবহন সংশ্লিষ্ট সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। টার্মিনালের ভেতর এবং বাইরে কাউকে মাস্ক ছাড়া দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়