শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী বাংলাদেশী শ্রমিকেরা মানবিক বিপর্যয়ের সম্মুখীন

মনিরুল ইসলামঃ প্রবাসী বাংলাদেশী শ্রমিকেরা এই মুহূর্তে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

আজ শনিবার এক বিবৃতিতে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই অভিযোগের পাশাপাশি লিবিয়ায় নিহতদের পরিবারসমূহের পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে লিবিয়ায় ২৬ জন বাংলাদেশীকে গুলি করে ও আরো ১১ জনকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক বলেছেন, লিবিয়াসহ মধপ্রাচ্যের দেশগুলোসহ পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসী বাংলাদেশী শ্রমিকেরা এক চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছে। করোনা মহামারীতে প্রবাসী বাংলাদেশী শ্রমিকের জীবনে অবর্ণনীয় দুর্দশা নেমে এসেছে। এদের অনেকের এখন কোন কাজ নেই, খাবার নেই। অনেকের থাকার কোন ব্যবস্থাও নেই। অভিবাসী হাজার হাজার শ্রমিক এখন ফেরারী হয়ে আতঙ্কের মধ্যে বেঁচে আছে। ‘আনডকুমেন্ট’ কাগজপত্রহীন অসংখ্য শ্রমিককে গ্রেফতার করে জেলখানায় রাখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিবাসী এই শ্রমিকদের দেখভাল ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের দূতাবাস ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে আসছেন। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র্র মন্ত্রণালয় দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করছে না।

বিবৃতিতে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা বিধান, তাদের খাদ্য, চিকিৎসা ও কর্মসংস্থান নিশ্চিত এবং আটক শ্রমিকদের মুক্ত করে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ