শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড হবে হাজারেরও বেশি এইচডি মুভি

দেবদুলাল মুন্না:[২]বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট পরীক্ষার দাবি করেছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। অস্ট্রেলিয়ার মোনাশ, সুইনবার্ন এবং আরএমআইটি ইউনিভার্সিটির গবেষকদের দলটি সেকেন্ডে ৪৪.২ টেরাবিট ডেটা স্থানান্তর গতি পেয়েছেন জানিয়েছেন। গবেষকরা বলছেন, বর্তমান টেলিযোগাযোগ হার্ডওয়্যারে ব্যবহৃত হয় এমন ৮০টি লেজারের বদলে শুধু একটি ডিভাইসের মাধ্যমে এই গতি পাওয়া গেছে। এই যন্ত্রাংশটির নাম বলা হচ্ছে ‘মাইক্রো-কম্ব’। বিবিসি

[৩অফকমের তথ্যমতে, যুক্তরাজ্যের ব্রডব্যান্ডের গড় গতি সেকেন্ডে ৬৪ মেগাবিট, যা সাম্প্রতিক এই গবেষণায় পাওয়া ফলাফলের তুলনায় অতি নগণ্য।

[৪] এই গবেষণাকে ‘অসাধারণ সাফল্য হিসেবে’ ব্যাখ্যা করেছেন সুইনবার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড মস। ইন্টারনেটের গতির র‌্যাংকিংয়ে মাঝামাঝি অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আর দেশটির গ্রাহকদের নিয়মিত অভিযোগ ধীর গতির সংযোগ।

[৫]অস্ট্রেলিয়ার ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কের (এনবিএন) মতোই বর্তমান কাঠামোতে ল্যাবের ভেতরে এবং বাইরে মাইক্রো-কম্ব বসিয়ে পরীক্ষা চালিয়েছে গবেষক দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়