শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় এক দশক পর যুক্তরাজ্যে গাড়ি উৎপাদনে ধস

মুসা আহমেদ: [২] করোনায় ডাকা লকডাউনে বন্ধ ছিলো মোটরগাড়ি উৎপাদন প্রতিষ্ঠান। চাহিদায় ছিলো ব্যাপক মন্দা। ফলে এক দশক পর গাড়ি উৎপাদনে বড় ধস দেখলো যুক্তরাজ্য। এসব তথ্য জানিয়েছে দেশটির মোটর নির্মাতাশিল্প সংস্থা (এসএমএমটি)। রয়টার্স

[৩] সংস্থাটি জানায়, গেলো বছরের এপ্রিলে যেখানে মোটরগাড়ি উৎপাদন হয় ৭১ হাজার একক, এবার এপ্রিলে সেখানে উৎপাদন হয় মাত্র ১৯৭ একক। যার ফলে এক প্রান্তিকে আগের তুলনায় বড় ধস হয়েছে উৎপাদনে।

[৪] এসএমএমটির প্রধান নির্বাহী মাইক হাওয়েস বলেন, করোনা মহামারীতে ধসে যাওয়া শিল্পখাত উদ্ধারে আামাদের সঙ্গে সরকারকে কাজ করা দরকার। বিনিয়োগে প্রণোদনা ও কর্মীদের চাকরির নিরাপত্তার ক্ষেত্রে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

[৫] সংস্থাটির পূর্ভাবাসে বলা হয়, বার্ষিক উৎপাদন নেমে যেতে পারে ৮ লাখ ৭০ হাজার এককে। যা বিগত ১১ বছরে সর্বনিম্ন। এর আগে ২০০৯ সালে গাড়ি উৎপাদন হয় ৯ লাখ ৯৯ হাজার ৪৬০ একক।

[৬] দেশটির জাতীয় বাজেটের পূর্ভাবাসে বলা হয়, তিন দশকে চরম মহামন্দায় পড়তে পারে ব্রিটেনের অর্থনীতি। ধসে যেতে পারে ১৩ শতাংশ। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরি হারাতে পারে প্রায় ২ মিলিয়ন মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়