শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়ার গ্রামবাসী রুখে দিল মার্কিন সেনাদের গতিপথ

ডেস্ক রিপোর্ট : [২] সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের দুটি গ্রামে সাধারণ লোকজন মার্কিন সেনাবহরের গতিপথ রুখে দিয়েছে। সাধারণ লোকজনের বাধার মুখে মার্কিন সেনারা পিছু হটতে বাধ্য হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হাসাকা প্রদেশের আল-কাহিরা ও আদ-দুশাইশা গ্রামের লোকজন মার্কিন সেনাবহরের গতিপথ রোধ করে। খবর পার্সটুডের।

[৩] এসময় জনগণ মার্কিন সেনাদের ও সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। এছাড়া, তারা মার্কিন সেনাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর ছুঁড়ে মারে। পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন সেনারা পিছু হটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত বছরের অক্টোবর মাস থেকে মার্কিন সরকার সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সেনা মোতায়েন জোরদার করেছে।

[৪] সিরিয়ার তেলক্ষেত্রগুলোর নিরাপত্তার দোহাই দিয়ে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে এবং এর আড়ালে মার্কিন সেনারা সিরিয়ার থেকে তেল পাচার করছে।

বিডি-প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়