শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যাডাম ম্যাক্সওয়েলের সঙ্গে দৈহিক সম্পর্ক ছিল বিল ক্লিনটনের : নতুন বইয়ের তথ্য

রাশিদ রিয়াজ : [২] সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ব্রিটিশ ফান্ডম্যানেজার ও যৌন নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন তার সঙ্গীনি ম্যাক্সওয়েলের মাধ্যমে। তাদের বিশেষ বিমান লোলিটা এক্সপ্রেসে ভ্রমণের সময় বিল ক্লিনটন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌনতায় মিলিত হন। এ্যালানা গুডম্যান ও ড্যানিয়েল হাপার লিখিত ‘এ কনভেনিয়েন্ট ডেথ:দি মিস্টিরিয়াস ডিমাইস অব জেফ্রি এপস্টেইন’ বইতে এসব তথ্য উঠে এসেছে। বইটি আগামী মাসে বাজারে আসছে। ডেইলি মেইল

[৩] বইটিতে ক্লিনটনকে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে এপস্টেইনের ভান্ডারে থাকা অনেক নারীর মধ্যে অন্তত একজনের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল এবং তিনি বয়সের তুলনায় ভালই ছিলেন।

[৪] এপস্টেইন নিউইয়র্কের একটি কারাগারে গত বছর আত্মহত্যা করেন। তার বিরুদ্ধে অসংখ্য নারীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সমাজের উপরতলার মানুষের সঙ্গে তার ছিল অবাধ যোগাযোগ।

[৫] তার সঙ্গীনি ম্যাক্সওয়েল ছিলেন ফ্রান্সের বিখ্যাত টাইকুন রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে এবং ১৯৯১ সালে তার পিতার মৃত্যুর পর তিনি যুক্তরাষ্ট্রে চলে এলে জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়