শিরোনাম
◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৫:২৪ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের গড়া দল থেকে বহিষ্কার হলেন মাহথির মোহাম্মদসহ তার ছেলে

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া : [২] নিজের গড়া দল থেকে বহিষ্কার হলেন আধুনিক মালয়েশিয়ার রুপকর তুন ডাঃ মাহাথির মোহামাদসহ ৫জন। গণমাধ্যমের কাছে প্রচারিত একটি চিঠিতে বলা হয়েছে, ১৮ মে প্রতিনিধি পরিষদের অধিবেশন চলাকালীন বিরোধী দলের বেঞ্চে বসে থাকার জন্য এই পাঁচজনকেই বহিষ্কার করা হয়েছে।

[৩] অন্য চারজন হলেন বেরসাতুর সহ-সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী তুন ডা মাহথির মোহাম্মদের ছেলে দাতুক সেরি মুখরিজ মাহাথির, দলটির যুব প্রধান সৈয়দ সাদ্দিক সৈয়দ আবদুল রহমান, শীর্ষ কাউন্সিল সদস্য (এমপিটি), ডাঃ মাসল্লি মালিক এবং কুবাং পাসু এমপি দাতুক আমিরউদ্দিন হামজাহ। বৃহস্পতিবার (২৮ মে) বেরসাতুর মহাসচিব মুহাম্মদ সুহাইমী ইয়াহিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

[৪] বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাহাথিরের সদস্যপদ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। মালয় ভাষায় বারসাতু নামে পরিচিত এই রাজনৈতিক দলটির সরকার বর্তমানে মালয়েশিয়ার ক্ষমতায় রয়েছেন প্রধানমন্ত্রী মহিদ্দিন ইয়াসিন। ক্ষমতাসীন সরকারকে সমর্থন না দেয়ার কারণে মাহাথিরকে বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ৯৫ বছর বয়সী মাহাথির দেশটির এই রাজনৈতিক দলের সহ-প্রতিষ্ঠাতা এবং দলটির সভাপতির দায়িত্বও পালন করেছিলেন এক সময়। গত ফেব্রুয়ারিতে সরকার প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর আগে পর্যন্ত তিনিই ছিলেন বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের ক্ষমতা ভাগাভাগির লড়াইয়ের পর জোট ভেঙে গেলে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহাথির।

[৪] এই সঙ্কটের অবসান ঘটে মাহাথিরের সঙ্গে বারসাতু গড়ে তোলা মহিদ্দিন ইয়াসিন চার দলীয় একটি জোট গঠন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর। এক সময় বিরোধীদলে থাকা নাজিব রাজাকের ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে জোট গঠন করে নতুন সরকার গড়েন মহিদ্দিন। ২০১৮ সালের আগে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন নাজিব রাজাক দুর্নীতির দায়ে বর্তমানে বিচারের মুখোমুখি রয়েছেন। ২০১৮ সালের নির্বাচনের পর মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। কিছুদিন পর ইস্তফা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও তা নিয়ে সময়ক্ষেপণ শুরু করেন মাহাথির। যা পরবর্তীতে সরকার ভেঙে যাওয়া পর্যন্ত গড়িয়ে ক্ষমতা হারান দেশটির তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী। সেই সময় নতুন সরকার গঠন এবং সাবেক বিরোধী মিত্রদের বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করে নিন্দা জানান।

[৫] মহিদ্দিনের প্রধানমন্ত্রীত্ব নিয়ে গত ১৮ মে দেশটির পার্লামেন্টের আস্থাভোটের ডাক দেন মাহাথির মোহাম্মদ। ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে এই আস্থা ভোটের ডাক দেয়া মাহাথির হতাশ হন যখন দেশটির রাজা আব্দুল্লাহ করোনাভাইরাস পরিস্থিতির কারণে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করায়। পরে মাহাথির বলেন, মালয়েশিয়ায় গণতন্ত্র আর বেঁচে নেই। সেই থেকে বর্তমান প্রধানমন্ত্রী চান সেরি মহিউদ্দিন ইয়াসিনের সাথে সম্পর্কে ভাটা পড়ে মাহাথির মোহাম্মদের। প্রধানমন্ত্রী হিসেবে তান সেরি মহিউদ্দিন ইয়াসিকে অবৈধ হিসেবে অভিহিত করে মাহথির মোহাম্মদ। তবে এব্যাপারে মাহাথির মোহাম্মদ সহতার দলটির পাঁচ সদস্য এখনো কোনো মন্তব্য করেনি।

  • সর্বশেষ