শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত ডাক্তারকে প্লাজমা দিলেন সিএমপি’র ট্রাফিক কনস্টেবল

রিয়াজুর রহমান : [২] মানবিক পুলিশিং এর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সিএমপি'র ট্রাফিক কন্সটেবল অরুন চাকমা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ২জন ডাক্তার - ডাঃ সামিরুল ও ডাঃ মুহিদ কে (২৮ মে) একই সাথে প্লাজমা দিলেন কন্সটেবল অরুন চাকমা।

[৩] সিএমপি'র ট্রাফিক (উত্তর) বিভাগে কর্মরত কনস্টেবল ২৩৫৪/অরুন চাকমা সিএমপি'র প্রথম পুলিশ সদস্য যিনি করোনা ভাইরাস কে জয় করে গত ৩ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে কর্মস্হলে যোগদান করেন।

[৪] করোনা ভাইরাসে আক্রান্ত হলে গত ১৯ এপ্রিল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসার জন্য তাকে প্রেরণ করা হয়। সিএমপি'র উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা এবং ডাক্তার ও চিকিৎসাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘ ১৪ দিনের চিকিৎসা শেষে দুইবার পরীক্ষায় তার করোনা ভাইরাস নেগেটিভ আসলে তাকে গত ৩ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র প্রদান করেন।

[৫] কোভিড-১৯ চিকিৎসার ক্ষেত্রে ঢাকার পরে চট্টগ্রামে শুরু হলো প্লাজমা পদ্ধতি প্রয়োগের। শুরুতেই চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত করোনা পজিটিভ দুজন ডাক্তারকে এ পদ্ধতিতে চিকিৎসা প্রদানের জন্য প্লাজমা দাতা খোঁজা হচ্ছিলো। সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশে এই দুইজন ডাক্তার কে প্লাজমা প্রদান করে কনস্টেবল অরুন চাকমা মানবিক পুলিশিং এ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়