শিরোনাম
◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ ◈ সারা দে‌শের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নবম পে স্কেলের সুবিধা পাবেন 

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রেড-১ পেলেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খান

আসাদুজ্জামান সম্রাট: [২] নিয়োগের এক মাসের মাথায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খানকে গ্রেড-১ প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মো. এমদাদুল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

[৩] মো. আব্দুর রশীদ খান প্রধান প্রকৌশলীর দায়িত্ব পাওয়ার আগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পল্লি অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আব্দুর ররশিদ খান ১৯৮৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে (সিভিল বিভাগ) বিএসসি করেন। পাশ করে বের হওয়ার পরই বিভিন্ন বিদেশি কনসালটেন্সি প্রতিষ্ঠানে কাজ করেছেন।

[৪] পরে ১৯৮৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) যোগদান করেন। বিভিন্ন উপজেলায় সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। দায়িত্ব পালন করেছেন গুরুত্বপূর্ণ বেশকিছু প্রকল্পের পরিচালক হিসেবেও।

[৫] আব্দুর রশীদ খান জন্মগ্রহণ করেছেন বগুড়া জেলায়। পড়াশোনা করেছেন বগুড়া জেলা স্কুল ও সরকারি আজিজুল হক কলেজে। পরে উচ্চশিক্ষার জন্য ঢাকায় বুয়েটে ভর্তি হন।

[৬] ২০০০ সালে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার করেছেন যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিট থেকে।

[৭] ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে ও এক ছেলের জনক। স্ত্রী চিকিৎসক। ছেলেও চিকিৎসক। মেয়েও পড়ছেন চিকিৎসক শাস্ত্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়